ফুটবল

‘ স্ত্রী ফলাফল এখনই জানতে পারলে খুশি হতো’ ব্যালন ডি’অর নিয়ে অধৈর্য হ্যারি কেন

‘ স্ত্রী ফলাফল এখনই জানতে পারলে খুশি হতো’ ব্যালন ডি’অর নিয়ে অধৈর্য হ্যারি কেন

ব্যালন ডি’অর জয় নিয়ে নিজের উত্তেজনার কথা আর লুকিয়ে রাখছেন না হ্যারি কেন। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের আগে থেকেই ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার তিনি। কেন স্বীকার করেছেন, এই পুরস্কারের অনিশ্চয়তা তার পরিবার ও স্ত্রী’র মনে বেশ ভালোই উত্তেজনার সৃষ্টি করেছে। কঠিন প্রতিযোগিতার মধ্যেও ক্যারিয়ারের এই বড় অর্জনটি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আর মাত্র কয়েক দিন বাকি। এর আগমুহূর্তে আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার। এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১০টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচ শেষে ইংলিশ সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হ্যারি কেন জানান, ‘বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড ও টটেনহ্যামের সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আগামী সোমবারের রাতটি আমার জন্য একটি বিশেষ রাত হতে পারে।’

ব্যালন ডি’অর  প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি জানি এটি একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয় আমার স্ত্রী ফলাফলটা আগেই জানতে পারলে বেশি খুশি হতো এবং আমার পরিবারও খুব স্বায়বিক চাপে ভুগছে।’

ফলাফল না জানতে পারলেও পুরস্কারটি জয়ের ব্যাপারে আশাবাদী কেন জানান, ‘পুরস্কারটি জিততে পারলে আশ্চর্যজনক হবে। ফলাফল আমি এখনও জানি না। তবে আমি সত্যিই আশা করি এমন কিছু অর্জন করতে পারব। এটি আমার ক্যারিয়ারের একটি বিশাল পদক্ষেপ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ ব্যালন ডি”অর হ্যারি কেইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…