চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাপানের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৮ মাত্রার কাছাকাছি বা সামান্য কম ছিল। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি ছিল।

Banglabid

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার ছোট ছোট ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত দিয়ে সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, সকাল ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সাথে এর কোনও সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিল ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পজাপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৯টি কেন্দ্রে চলছে জকসুর ভোটগ্রহণ

পরবর্তী

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

পরবর্তী

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT