চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সর্বোচ্চ বাজেট জাপানে, প্রতিরক্ষায় রেকর্ড ৯ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইতিহাসের সর্বোচ্চ বাজেট অনুমোদন জাপানে, প্রতিরক্ষায় রেকর্ড ৯ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ

ইতিহাসের সর্বোচ্চ বাজেট অনুমোদন জাপানে, প্রতিরক্ষায় রেকর্ড ৯ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ

জাপান সরকার আসন্ন অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট অনুমোদন দিয়েছে। গত শুক্রবার টোকিওতে অনুমোদিত এ বাজেটের মোট পরিমাণ ১২২ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ লাখ ৫৭ হাজার ৩৪৫ কোটি টাকার সমান। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরের এ বাজেটে প্রতিরক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে।

জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং জনগণের জীবনযাত্রার মান রক্ষাই এই বাজেটের প্রধান লক্ষ্য।

বাজেটের সবচেয়ে আলোচিত দিক হলো প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার প্রতিরক্ষায় বরাদ্দ রেখেছে ৯ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। চীনের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে সামরিক সক্ষমতা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান বর্তমানে সবচেয়ে জটিল ও কঠিন নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি। তাঁর মতে, ন্যূনতম প্রয়োজন পূরণ করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

জাপান কয়েক বছর ধরেই তাদের দীর্ঘদিনের কঠোর শান্তিবাদী নীতি থেকে ধীরে ধীরে সরে আসছে। এর অংশ হিসেবে ‘কাউন্টারস্ট্রাইক’ বা পাল্টা হামলার সক্ষমতা অর্জন এবং সামরিক ব্যয় জিডিপির দুই শতাংশে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাজেটে ‘শিল্ড’ নামের একটি উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থার জন্য ১০০ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ড্রোন ব্যবহার করে সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা রয়েছে।

তবে এই বিশাল বাজেট নিয়ে আর্থিক বাজারে উদ্বেগও দেখা দিয়েছে। জাপানের সরকারি ঋণের পরিমাণ ইতিমধ্যে জিডিপির প্রায় ২৩৩ শতাংশে পৌঁছেছে, যা বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বাজেট ঘোষণার পর ইয়েনের দরপতন ঘটেছে এবং সরকারি বন্ডের সুদের হার বেড়েছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ব্যয় আরও বাড়লে আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।

Reneta

সরকারের দাবি, এই বাজেট মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। তবে বাজেটটি এখনো সংসদে পাস হয়নি। সংসদের অনুমোদন পেলেই তা কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানবাজেট অনুমোদনসামরিক খাতে রেকর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT