চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতি করলে শিল্পীদের সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত’

শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
গানপ্রেমী মানুষ একটি গিটার বাজাচ্ছেন, মঞ্চে পরিবেশনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস,ছবিঃওবায়দুল হক তুহিন

শিল্পকর্মের সঙ্গে যুক্ত থেকে শিল্পীদের রাজনীতিতে যোগ দেয়া উচিত না বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক স্বাক্ষাৎকারে জেমসকে প্রশ্ন করা হয় কখনও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা। সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ও আসেই। জীবনে অনেক এসেছে।

এরপরেই প্রশ্ন করা হয় রাজনীতি নিয়ে আপনার জীবনদর্শন কী? এমন প্রশ্নের জবাবে স্বল্পভাষী জেমসের কথায়, আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না। আর যদি রাজনীতিই করতে হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।

Banglabid

সাক্ষাৎকারে জেমস জানান, কখনই চান না তার জীবনী নিয়ে বায়োপিক বা কোনো সিনেমা নির্মিত হোক। নতুন গানের খবর জানতে চাইলে তিনি বলেন, নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবে যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে। কিছুদিন অপেক্ষা করো।

সবশেষ বর্তমান সময়ের ব্যস্ততার কথা জানিয়ে জেমস বলেন, দেশে এবং দেশের বাইরে বেশ কিছু আয়োজন রয়েছে। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমসলিড বিনোদনশিল্পীদের রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT