চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের কাছে জামায়াতের বিক্ষোভ কর্মসূচির আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আগামী ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২টায় নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির অনুমতির আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে জমা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে পুলিশ বলছে জামায়াতকে অনুমতি দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

মঙ্গলবার ৬ জুন বিকেলে সাড়ে ৪টার দিকে ডিএমপি সদর কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেয় দলটির একটি প্রতিনিধি দল। গতকাল ইমেইলে ডিএমপিতে ১০ জুন রাজধানীতে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে ডিএমপিতে আবেদন করে দলটি।

জামায়াতের পক্ষে অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যায়। আবেদনপত্র জমা দিয়ে ফেরার সময় সাংবাদিকদের সাইফুর রহমান বলেন, আগামী ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২টায় নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালনের জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। পুলিশ আমাদের আবেদন গ্রহণ করেছে। তবে অনুমতি দেওয়ার বিষয়ে পরে জানাবে।

পুলিশ বিক্ষোভ সমাবেশের অনুমতি দিলে নাশকতার কোনো ঘটনা ঘটতে পারে কি না এমন প্রশ্নে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, পুলিশ অনুমতি দিলে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

ডিএমপি সদর দপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন। তারা আগামী ১০ জুন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চান। কমিশনারের কার্যালয় থেকে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। তবে অনুমতি দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। অনুমতি না মেলায় তিন দফা দাবিতে পূর্ব ঘোষিত ৫ জুনের বিক্ষোভ কর্মসূচিটি স্থগিত করে জামায়াত। পরে ১০ জুন নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT