চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সাঈদ পান্থসাঈদ পান্থ
১০:০১ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা সেক্রেটারি ও স্কুলশিক্ষক ইউনুস বিশ্বাস।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইউনুস বিশ্বাস নিহত হন।

ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাঁপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে থামিয়ে চালক পালিয়ে যায়। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে অবস্থান করছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাঁপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। এরপর গত ২ নভেম্বর একইস্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কিশোর গত ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

Reneta

গত এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনজনের প্রাণহানি ঘটলো, যা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াত নেতা নিহতবরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT