চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি সাংবাদিক সমিতির কার্যালয় সিলগালা

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৩:১৪ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
শিক্ষা
A A

অভ্যন্তরীণ কোন্দলে এবং সিনিয়রদের কর্তৃত্ব বজায় রাখাকে কেন্দ্র করে মারামারির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার বিকেলে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় জবিসাসের কার্যালয়ে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ জুন অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সাবেক কমিটির নেতৃত্বাধীন একটি গ্রুপ ২০২৩-২৪ কমিটির মেয়াদের মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যে বিলুপ্ত ঘোষণা করে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। তবে ২০২৩-২৪ কমিটি আহ্বায়ক কমিটির ৪ সদস্যকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে গত ১৩ জুন জবিসাস কার্যালয়ে মারামারিতে জড়ায় দুই পক্ষের সাংবাদিকরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টাপাল্টি অভিযোগ দেয় দুই পক্ষের সাংবাদিকরা। পরে আহ্বায়ক কমিটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।

পরবর্তীতে ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ সাংবাদিক সমিতির ৪ উপদেষ্টাকে লিগ্যাল নোটিশ পাঠায় ২০২৩-২৪ কমিটি। সর্বশেষ ১৯ জুন ২০২৩-২৪ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কার্যনির্বাহী-১ কে পাল্টা বহিষ্কার করে বিজ্ঞপ্তি দেয় আহ্বায়ক কমিটি। দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের মুখেই কার্যালয়ে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, উদ্ভূত পরিস্থিতি খারাপের দিকে যাতে না যায়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিস সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত প্রক্টরিয়াল বডির সদস্যরা তা বাস্তবায়ন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়সাংবাদিক সমিতিসিলগালা
শেয়ারTweetPin

সর্বশেষ

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২২, ২০২৬

মোতায়েন হচ্ছে ১৮ হাজারেরও বেশি পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য

জুন ২২, ২০২৬

বেকারদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের দাবি নূসরাত তাবাসুমের

জুন ২২, ২০২৬

অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্রায়ন: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT