চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:২২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
শিক্ষা
A A
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো সমূহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এজন্য দ্রুতই গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করা হবে। এ বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর কাছে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি আদেশ পাঠানো হয়েছে।

রোববার ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য ইমদাদুল হক বলেন, “যেহেতু রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন সেটা অমান্য করার সুযোগ নেই। তাই আমাদের গুচ্ছের মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাতে হবে এবছর। আর ভর্তি পরীক্ষার জন্য আগে যে কমিটিগুলো গঠন করা হয়েছিল তা বহাল থাকবে।”

Banglabid

এর আগে গতকাল শনিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হল। একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই চারদিন পর ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল। এরপর ৩ এপ্রিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কক্ষে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। পরবর্তীতে ৬ এপ্রিল বিশেষ একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য তিনটি কমিটিও গঠন করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুচ্ছজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯৮

পরবর্তী

বাড়ি দখলের চেষ্টা: প্রতিবাদ করায় গৃহবধূর ওপর হামলা

পরবর্তী
প্রতিবাদকারী গৃহবধূর হাসপাতালে চিকিৎসাধীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি দখলের চেষ্টা: প্রতিবাদ করায় গৃহবধূর ওপর হামলা

অটিজম বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT