শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাতিল হলো অনলাইন ক্লাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড, চারপাশে সবুজ গাছের ছায়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী এক অক্টোবর থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার অনলাইন ক্লাস বাতিল করে স্বশরীরের ক্লাস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে পূর্বের ন্যায় সপ্তাহে পাঁচদিন স্বশরীরে ক্লাস চলবে।

বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক সভায় প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের ক্লাসের পরিবর্তে আগামী ১ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়। সভায় সকল অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

এরআগে ২০২২ সালে আগস্ট মাস থেকে সপ্তাহের একদিন মঙ্গলবার অনলাইনে ক্লাস শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেসময় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…