বিনোদন

সেলেনার সাথে কী করছেন জ্যাকুলিন?

সেলেনা গোমেজ ও জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলেনা গোমেজ ও জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে বন্ধুত্বের মুহূর্তের ছবি, যেখানে তারা হাসিমুখে একসঙ্গে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। যার ফলে দুই বছরের বেশি সময় ধরে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল এই অভিনেত্রীর। শেষমেশ গেল আগস্টে দিল্লির একটি আদালত থেকে বিদেশ যাত্রার অনুমতি মেলে অভিনেত্রীর। তার এই বিদেশ যাত্রাতেই দেখা মিললো মার্কিন তারকা ও সংগীতশিল্পী সেলেনা গোমেজের সাথে!

সম্প্রতি নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি ছবি। যেখানে জ্যাকুলিন ও সেলেনার পাশাপাশি দেখা যাচ্ছে আরও অনেককেই। কিন্তু কেন বলিউড ও হলিউডের এই দুই তারকা একসাথে? তারা কি একসঙ্গে হলিউডের কোন প্রজেক্টে যুক্ত হচ্ছে?

এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জ্যাকুলিন ভক্তদের মনে। যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খুলেননি জ্যাকুলিন নিজে।

এদিকে ছবিতে থাকা ক্যারোলিন ফ্র্যাঙ্কলিন নামক এক নারী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন, ‘তুস্কানি মেমস’।

যা থেকেই ধারণা করা যাচ্ছে ইতালির তুস্কানি তে ক্যাপচার করা হয়েছে এই ছবিটি। তাইতো ছবির কমেন্টে শুভ কামনা জানাচ্ছেন ভক্তদের অনেকেই। কেউ লিখেছেন, “সুন্দর তুস্কানি উপভোগ করুন”। আবার কেউবা হার্ট ইমোজি দিয়েছেন সেই ছবির পোস্টে।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…