বর্তমান সময়ে যদি বলিউডের প্রথম সারির নায়িকাদের নাম বলতে হয় তবে শুরুতেই আসবে দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, আনুশকাদের নাম। কিন্তু জানেন কি এই অভিনেত্রীদের একজনও নন বরং অন্য একজন বলিউড অভিনেত্রী যিনি একটি আস্ত দ্বীপের মালিক। জানেন কি কে সে?
বলিউডের অভিনেতা হোক বা অভিনেত্রী কম বেশি সকলেই বিলাসবহুল জীবন যাপন করেন। বহু অভিনেতার কাছে প্রাইভেট জেট, দামী দামী বাংলো, ফ্ল্যাট, কিংবা একাধিক বিলাসবহুল গাড়ি আছে। কিন্তু কেবল একজনের কাছে রয়েছে একটি আস্ত দ্বীপ। আর সেই গোটা দ্বীপের মালকিন আর কেউ নন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ।
গত প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করছেন জ্যাকুলিন। যদিও আদতে তিনি শ্রীলঙ্কান অভিনেত্রী। কিন্তু একমাত্র তিনিই এমন একজন অভিনেত্রী যার একটি নিজের দ্বীপ আছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকে একটি চার একর জমি নিয়ে গঠিত দ্বীপের মালিক তিনি। ২০১২ সালে জ্যাকুলিন এই জমিটি কেনেন। রিপোর্ট অনুযায়ী, এই দ্বীপ কেনার জন্য অভিনেত্রী ৬০০ হাজার ডলার খরচ করেছেন। অর্থাৎ ৩ কোটি টাকা।
সূত্রের খবর, জ্যাকুলিন সেই দ্বীপে একটি বিলাসবহুল বাংলো বানাতে চেয়েছিলেন। নয়তো বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও সেই দ্বীপ কেনার পর তিনি সেটা নিয়ে ঠিক কী করেছিলেন সেই বিষয়ে কোন সঠিক তথ্য পাওয়া যায় না। কেবল এটুকুই জানা যায় জ্যা্কুলিন ফার্নান্দেজ এখনও সেই দ্বীপের মালিক।
মডেল হিসেবে পথ চলা শুরু করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হয় তাঁর। ২০০৯ সালে আলাদিন ছবির হাত ধরে ডেবিউ করেন জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর মার্ডার ২ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী। কাজ করেন হাউজফুল ২ ছবি সহ একাধিক ছবিতে। আগামীতে তাঁকে হাউজফুল ৫ সহ ওয়েলকাম টু জঙ্গল ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।







