চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহ শেষে কত আয় করলো ‘হাউজফুল ৫’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
বিনোদন
A A

বলিউডের অন্যতম তারকাবহুল সিনেমা ‘হাউজফুল ৫’-এর বক্স অফিসের শুরুটা দারুণ ছিল। রহস্য ও হাস্যরসের সংমিশ্রণের এই সিনেমাটি থেকে আসছিল দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে বক্স অফিস রিপোর্ট বলছে অন্য কথা! সিনেমাটির ওপর থেকে আকর্ষণ হারাচ্ছে দর্শকরা।

গত ৬ জুন মুক্তি পায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের এই তারকাবহুল সিনেমাটি। তবে যত দিন যাচ্ছে, ততই যেন কমছে ছবিটির আয়ের অঙ্ক।

স্যাচনিল্কের রিপোর্ট অনুসারে, হাউজফুল ৫ তার দ্বিতীয় শুক্রবারে এখন পর্যন্ত সবচেয়ে কম আয় করেছে। সিনেমাটি তার অষ্টম দিনে মাত্র কয়েক কোটি রুপি যোগ করতে পেরেছে। সিনেমাটি দ্বিতীয় শুক্রবার অর্থাৎ অষ্টম দিনে মাত্র ৬ কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত ‘হাউজফুল ৫’-এর মোট সংগ্রহ ১৩৩.২৫ কোটি রুপি। তবে আশা করা হচ্ছিলো সিনেমাটি উইকেন্ডে (রোববার) ভালো আয় করতে পারে।

সিনেমাটি মুক্তির দিনে, অর্থাৎ প্রথম শুক্রবার আয় করে ২৪ কোটি রুপি। পরদিন শনিবার আয় করে ৩১ কোটি, রোববার ৩২.৫ কোটি, সোমবার ১৩ কোটি, মঙ্গলবার ১১.২৫ কোটি, বুধবার ৮.৫ কোটি ও বৃহস্পতিবার ৭ কোটি রুপি আয় করে। তবে দ্বিতীয় শুক্রবার সিনেমাটি আয় কমে ৬ কোটি রুপিতে দাঁড়ায়। আর সব মিলিয়ে সিনেমাটির মোট কালেকশন ১৩৩.২৫ কোটি রুপি।

‘হাউজফুল ৫’ সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি এবং গল্প লিখেছেন প্রযোজক সাজিদ খান। সিনেমাটিতে অক্ষয়, রীতেশ, অভিষেক ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবিরের মতো দুর্দান্ত অভিনেতারা একসঙ্গে কাজ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়অভিষেকআকাশদীপ সাবিরচাঙ্কি পান্ডেচিত্রাঙ্গদা সিংজনি লিভারজ্যাকি শ্রফজ্যাকুলিন ফার্নান্দেজদিনো মোরিয়ানানা পাটেকরনার্গিস ফাখরিনিকিতিন ধীরফারদিন খানবক্স অফিসরঞ্জিতরীতেশশ্রেয়াস তালপাড়েসঞ্জয় দত্তসোনম বাজওয়াসৌন্দর্য শর্মাহাউজফুল ৫
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT