চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা শুরু, ইতালি পারবে বিশ্বকাপের দিকে এগিয়ে যেতে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গত ২০ বছরে একের পর এক বিশ্বকাপ এলো-গেল, ব্যর্থতা পিছু ছাড়েনি ইতালির। সবশেষ জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ, ফ্রান্সের বিপক্ষে ফ্যাবিও গ্রসোর শেষ পেনাল্টি, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছিল আজ্জুরিরা। পরে দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ, আর শেষ দুটি বিশ্বকাপে তো জায়গাই করে নিতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। একযুগ পর আবারও হাতছানি বিশ্বমঞ্চের টিকিট কাটার, যার পরীক্ষা দিতে হবে দুটি ম্যাচে। বৃহস্পতিবার রাতে প্রথমটিতে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড।

ইউরোপীয় অঞ্চল থেকে বিশ্বকাপের মূলপর্বে ইতিমধ্যে ১২ দেশ জয়গা নিশ্চিত করেছে। আর ৪ দেশের জায়গা এখনও বাকি, বাছাইয়ের প্লে-অফের ১৬ দল থেকে ৪ দল জায়গা পাবে বিশ্বকাপের মূলপর্বে। প্লে-অফে প্রতিটি দল ড্রয়ের মাধ্যমে প্রতিপক্ষ পেয়েছে, যেটি সেমিফাইনাল হিসেবে গণ্য হবে। সেখানে থেকে জয়ী ৮ দল ফাইনালে আরেকটি ম্যাচে লড়বে। তারপর সবশেষ জয়ী ৪ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।

প্লে-অফের সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। যদি তারা এ ম্যাচে জিততে পারে, ওয়েলস ও বসনিয়ার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়তে হবে ইতালিকে। সেই ম্যাচ জিতলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে।

Banglabid

ইতালির শেষ ৪ বিশ্বকাপের ইতিহাস খুবই শোচনীয়। ২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর উড়তে থাকা ইতালি ২০১০ সালে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে ছিটকে পড়ে। ভুল শুধরে আসে ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ খেলতে। সেখানে একই দশা, গ্রুপপর্বে শেষ দুটি ম্যাচে কোস্টারিকা এবং উরুগুয়ের বিপক্ষে হেরে আবারও বাদ।

২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে তো জায়গাই করে নিতে পারেনি ইতালি। রাতে যে প্লে-অফের পরীক্ষায় নামছে তারা, গত দুই আসরে সেই প্লে-অফ হেরেই বিশ্বকাপ খেলার ভাগ্য হারায় ইউরোপের জায়ান্ট দলটি। ২০১৮ সালে প্লে-অফে সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হারে ইতালি। ২০২২ সালে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়।

গত দুআসরের মতো আসছে বিশ্বকাপে কোনরকম ভুল করতে চায় না ইতালি। তবে প্লে-অফ ম্যাচের আগে বেশ চাপে আছে দলটি। কোচ জেনারো গাত্তুসোর বলেছেন, ‘ভোর সাড়ে চারটা বা পাঁচটার দিকে আমার ঘুম ভাঙে, আর আমি বাদুড়ের মতো হা করে তাকিয়ে থাকি।’

Reneta

‘আমি বেশ কয়েকবছর ধরে কোচিং করাচ্ছি, কিন্তু নিঃসন্দেহে এ ম্যাচটি এপর্যন্ত আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’

ইতালি এবং প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ডের পাশাপাশি বাকি ১৪ দলের প্লে-অফের ম্যাচও বৃহস্পতিবার রাতে।

এক নজরে ইউরোপীয় বাছাই প্লে-অফে ম্যাচ-

রাত ১১টা
তুরস্ক-রোমানিয়া

রাত ১:৪৫ মি.
ইউক্রেন-সুইডেন
পোল্যান্ড-আলবেনিয়া
চেক প্রজাতন্ত্র-আয়ারল্যান্ড
ইতালি-নর্দার্ন আয়ারল্যান্ড
ডেনমার্ক-নর্থ মেসিডোনিয়া
স্লোভাকিয়া-কসোভো
ওয়েলস-বসনিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিনর্দান আয়ারল্যান্ডফিফা বিশ্বকাপ বাছাইফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চল বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

জুলাইকে কলঙ্কিত করতেই ‘মব’ শব্দের আমদানি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT