বিনোদন

শুক্রবার ঢাকায় কোথায় কী?

শুক্রবার ঢাকায় কোথায় কী?

রাজধানী ঢাকায় চলতি সপ্তাহে সংগীত, নাটক, কমেডি, চিত্রকলা, সাহিত্য ও জ্যোতির্বিজ্ঞানের নানা আয়োজন নিয়ে মুখর থাকছে সাংস্কৃতিক অঙ্গন। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এসব আয়োজনে থাকছে লাইভ মিউজিক, নাট্যপ্রদর্শনী, কমিকস উৎসব, কবিতা পাঠ, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা ব্যতিক্রমী আয়োজন। বিশেষ করে ২৭ নভেম্বর শুক্রবার ঢাকায় থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

১. ওয়ালফ্লাওয়ার স্পটলাইট

শুক্রবার ঢাকায় কোথায় কী?স্থানীয় সংগীতশিল্পীদের প্রতিভা তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘ওয়ালফ্লাওয়ার স্পটলাইট’। এতে সংগীত পরিবেশন করবেন জারিফ কবির ও মঈন।

তারিখ: ২৭ নভেম্বর, শুক্রবার
সময়: রাত ৮টা থেকে ১০টা
স্থান: বাটারনোট জ্যাজ ক্যাফে, বনানী
টিকিট মূল্য: ৭০০ টাকা।

২. পিয়ারু গাজির গল্পের দেশ

শুক্রবার ঢাকায় কোথায় কী?হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক ‘পিয়ার গিন্ট’ অবলম্বনে বাংলার কথকতার ঐতিহ্যে নির্মিত হয়েছে নাট্যপ্রযোজনা ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। মহাকাব্যিক আঙ্গিকের এই নাটকে জীবনের শেষ প্রান্তে এসে নিজের অতীত, সম্পর্ক ও কৃতকর্মের মুখোমুখি হন পিয়ারু গাজি।

তারিখ: ২৬ থেকে ৩০ নভেম্বর
প্রদর্শনীর সময়: বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্থান: জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
টিকিট মূল্য: ২০০ থেকে ১ হাজার টাকা।

৩. ভিনসেন্ট মুনের লাইভ সিনেমা ও আলোচনা

শুক্রবার ঢাকায় কোথায় কী?সিনেমা ও সংগীতপ্রেমীদের জন্য থাকছে ‘ভিনসেন্ট মুনস লাইভ সিনেমা অ্যান্ড টক’। চলচ্চিত্র, সরাসরি পরিবেশনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি হবে ব্যতিক্রমী এক সিনেমাটিক অভিজ্ঞতা। এতে অংশ নেবেন ভিনসেন্ট মুন।

তারিখ: ২৭ নভেম্বর, শুক্রবার
সময়: বিকেল ৫টা ৩০ মিনিট থেকে
স্থান: অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা প্রাঙ্গণ, ধানমন্ডি
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত।

৪. রেটেড আর

শুক্রবার ঢাকায় কোথায় কী?হাস্যরসের ভিন্নধর্মী আয়োজন ‘রেটেড আর’-এ থাকছে ডার্ক কমেডি, তীক্ষ্ণ কৌতুক এবং বিতর্কিত নানা বিষয় নিয়ে খোলামেলা রসিকতা। এতে পারফর্ম করবেন অন্তু, আফনান ও শাদিদ।

তারিখ: ২৭ নভেম্বর, শুক্রবার
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: অ্যালবিয়ন আর্ট গ্যালারি, ৫৫ লেক ড্রাইভ রোড, সেক্টর-৭ পার্ক, উত্তরা
টিকিট মূল্য: ৪০০, ৬০০ টাকা।

৫. কার্টুন পিপল কমিকস ফেস্টিভ্যাল

শুক্রবার ঢাকায় কোথায় কী?কার্টুন, কমিকস ও সৃজনশীলতার উদ্‌যাপনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘কার্টুন পিপল কমিকস ফেস্টিভ্যাল’। উৎসবে থাকছে প্রদর্শনী, কর্মশালা, আর্ট জ্যাম, সরাসরি ক্যারিকেচার আঁকা এবং শিল্প ও কমিকসপ্রেমীদের জন্য বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজন।

তারিখ: ২৬ থেকে ২৮ নভেম্বর
সময়: সকাল ১১টা থেকে রাত ৯টা
স্থান: অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, প্লট ২৬, রোড ৩, মিরপুর রোড, ধানমন্ডি
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত।

৬. কসমিক হার স্টোরি প্রদর্শনী

শুক্রবার ঢাকায় কোথায় কী?জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফটোগ্রাফি নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কসমিক হার স্টোরি’ শীর্ষক প্রদর্শনী। ১০ দিনব্যাপী এই আয়োজনে জ্যোতির্বিজ্ঞানী ও অ্যাস্ট্রোফটোগ্রাফাররা একই প্ল্যাটফর্মে মিলিত হবেন। দর্শনার্থীরা সরাসরি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলা এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পাবেন।

উদ্বোধন: ২৭ নভেম্বর, শুক্রবার বিকেল ৫টা
প্রদর্শনী: ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা
স্থান: স্টুডেন্ট অ্যাক্টিভিটি জোন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত।

৭. নজরুল উৎসব ২০২৬

শুক্রবার ঢাকায় কোথায় কী?বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘নজরুল সংগীত উৎসব ২০২৬’। উৎসবে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় উপভোগ করা যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান।

তারিখ: ২৭ ও ২৮ নভেম্বর
সময়: বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৯টা
স্থান: গুলশান সোসাইটি লেক পার্ক, গুলশান-২।

৮. পোয়েট্রি অ্যান্ড প্রোজ

শুক্রবার ঢাকায় কোথায় কী?কবিতা, গল্প ও লেখালেখিপ্রেমীদের নিয়ে দ্বিতীয়বারের মতো ‘পোয়েট্রি অ্যান্ড প্রোজ’ আয়োজন করছে বান্ধব। অরহাশি ও ফাইজি টি-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা, গদ্য, ছোটগল্প, চিঠি, ব্যক্তিগত ডায়েরি কিংবা যেকোনো ধরনের লেখালেখি ভাগ করে নেওয়ার সুযোগ থাকছে।

তারিখ: ২৭ নভেম্বর, শুক্রবার
সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
স্থান: অরহাশি, হাউস ১৫, রোড ১০, বনানী
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত; তবে নিবন্ধন আবশ্যক।

৯. বাটারফ্লাই ফেয়ার ২০২৬

শুক্রবার ঢাকায় কোথায় কী?প্রজাপতির বৈচিত্র্য ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছে ‘বাটারফ্লাই ফেয়ার ২০২৬’। এক দিনের এই আয়োজনে বাংলাদেশের জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হবে।

তারিখ: ২৭ নভেম্বর, শুক্রবার
সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টা
স্থান: জহির রায়হান অডিটোরিয়াম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত।

১০. মেঘদলের সঙ্গে আড্ডা

শুক্রবার ঢাকায় কোথায় কী?সংগীত ও গল্পে সাজানো ঘরোয়া পরিবেশের এক সন্ধ্যা নিয়ে হাজির হচ্ছে ‘আড্ডা উইথ মেঘদল’। আয়োজনে থাকছে মেঘদলের সরাসরি সংগীত পরিবেশনা, ব্যক্তিগত গল্প এবং আড্ডার আমেজে প্রাণবন্ত কথোপকথন।

তারিখ: ২৭ নভেম্বর, শুক্রবার
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: বাতিঘর আর্ট স্পেস, বনানী
টিকিট মূল্য: ৭৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা।  

সংগীত, নাটক, সাহিত্য, শিল্পকলা কিংবা প্রকৃতি- পছন্দের ক্ষেত্র অনুযায়ী এসব আয়োজন থেকে বেছে নেওয়া যাবে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ। রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে বৈচিত্র্যময় এই আয়োজনগুলো সপ্তাহের শেষ ভাগকে করে তুলবে আরও প্রাণবন্ত।

বিষয়:আলিয়স ফ্রঁসেজ ছুটির দিন জাতীয় নাট্যশালা জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয় নাটক বাতিঘর আর্ট স্পেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…