চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

ফিফা বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় একযুগ পর আবারও বিশ্বকাপে খেলার কাছাকাছি ইতালি। বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের প্লে-অফে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনাল প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সঙ্গী হয়েছে আরও ৭ দেশ। এই ৮ দেশের মধ্যে ৪টি খেলবে বিশ্বকাপে।

২০১৮ এবং ২০২২, টানা দুই বিশ্বকাপের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল ইতালি। এবারও সেই প্লে-অফ পরীক্ষা। প্রথমধাপে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফের ফাইনালে উঠেছে আজ্জুরিরা। ইতালির হয়ে ৫৬ মিনিটে স্যান্ড্রো টোনালি এবং ৮০ মিনিটে মোয়েস কিন গোল করেন।

শেষ আট দলের মধ্যে জয়ী ৪ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। একই রাতে ওয়েলসকে টাইব্রেকারে হারানো বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফ ফাইনালে লড়বে ইতালি। জিততে পারলে ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চ নিশ্চিত হবে দলটির।

বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোয় রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক। ডেনমার্ক রাতে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। পোল্যান্ড প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে।

৭ গোলের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে কসোভো। দেশটি তাদের প্রথম বিশ্বকাপ যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি। ভিক্টর গায়কোরেসের হ্যাটট্রিকে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে প্লে-অফের ফাইনালে জায়গা করে নিয়েছে সুইডেন।

দুটি খেলা অতিরিক্ত সময় পেরিয়ে পেনাল্টি পর্যন্ত গেছে, যেখানে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আয়ারল্যান্ড। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আইরিশদের হারায় চেকরা। আরেক ম্যাচে ৮৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ওয়েলস। ৮৭ মিনিটে ৪০ বর্ষী এডিন জেকোর গোলে সমতায় ফেরে বসনিয়া। পরে নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে ওয়েলসকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্লে-অফের ফাইনালে উঠেছে বসনিয়া।

Reneta

৩১ মার্চ বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে প্লে-অফের ফাইনালে মাঠে নামবে দলগুলো।

এক নজরে ইউরোপীয় বাছাই প্লে-অফে শেষধাপের প্রতিপক্ষ-
‎
বসনিয়া-ইতালি
‎কসোভো-তুরস্ক
‎সুইডেন-পোল্যান্ড
‎চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিফিফা বিশ্বকাপ-২০২৬বসনিয়াবিশ্বকাপ ইউরোপীয় অঞ্চল বাছাইর্নদার্ন আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT