ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস বয়ে যেতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৮ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





