আন্তর্জাতিক

গাজার শরণার্থী শিবির ও স্কুলে ইসরায়েলের হামলা

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর আহতদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর আহত ও নিহতদের জন্য উদ্ধার কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজার আল মাওসি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় ৭ জন ও সকালে মুসা বিন নুসাইর স্কুলে মিসাইল হামলায় শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

এনিয়ে ২৪ ঘণ্টায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ল। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে হামলা ও অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল।

চিকিৎসা কাজে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান। তবে, ইসরায়েলি সেনারা বলছে, হাসপাতালে হামাস যোদ্ধারা থাকায় তারা লক্ষ্য বস্তুতে পরিণত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে। জবাবে, কয়েকঘণ্টা পরে ইসরাইলের রাজধানী তেলআবিবে মিসাইল হামলা চালিয়েছে হুথিরা।

বিষয়:ইসরায়েল গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…