চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফাতে ইসরায়েলি হামলা হত্যাযজ্ঞে পরিণত হতে পারে: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি হামলা একটি হত্যাযজ্ঞে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস।

বিবিসি জানিয়েছে, মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হয়েছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধি অতুলনীয়।

মার্টিন গ্রিফিথস বলেছেন, রাফাতে আক্রমণের পরিণতি হবে বিপর্যয়কর। রাফায় ১০ লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে। তারা সবাই মৃত্যুর দিকে তাকিয়ে আছে। শহরটির বেসামরিক মানুষদের কাছে খুব অল্প পরিমাণ খাবার আছে। তাদের চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত। তাদের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে রাফায় কোনো উচ্ছেদ পরিকল্পনার খবর জাতিসংঘ এখনো পায়নি। জোরপূর্বক উচ্ছেদের কোনো প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হবেও না। জাতিসংঘ জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির কোনো পক্ষ হবে না।

রাফা মিশরের সীমান্তে গাজা উপত্যকার দক্ষিণে একটি ছোট শহর। যুদ্ধের আগে এটি প্রায় আড়াই লক্ষ লোকের বাসস্থান ছিল। কিন্তু ইসরায়েল বেসামরিক লোকদের দক্ষিণ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে এখানে ১০ লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

ইসরায়েলি বাহিনী সম্প্রতি রাফায় হামলা জোরদার করেছে। শহরটিতে গত সোমবার ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাজাতিসংঘরাফারাফাতে ইসরায়েলি হামলাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT