চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের গাজা অবরোধের নির্দেশ, হত্যার হুমকি দিয়েছে হামাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজা অবরোধের পর ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও ভবন, আহত ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল গাজা সম্পূর্ণ অবরোধ করাসহ পানি সরবরাহও বন্ধ করেছে, এর সাথে জড়িতদের হত্যা করার হুমকি দিয়েছে ফিলিস্তিনের হামাস দল। যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা সতর্ক করে জানিয়েছে, সতর্কতা ছাড়াই প্রতিটি বেসামরিক জিম্মির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হামাস আরও দাবি করেছে, ইসরায়েল বিমান হামলায় তাদের চার নাগরিককে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে কড়া সতর্কতা জানিয়েছে, তার সরকার ৩ লাখ সেনা মোতায়েন করেছে। তিনি জাতির উদ্দেশে বলেন, ইসরায়েল যুদ্ধে আছে। আমরা এই যুদ্ধ চাইনি। এটা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু ইসরায়েল এই যুদ্ধ শুরু না করলেও, ইসরাইল এটি শেষ করবে।

শনিবার (৭ অক্টোবর) গাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া রকেটের ব্যারেজের মাধ্যমে শুরু হওয়া আক্রমণে উভয় পক্ষের প্রায় ১ হাজার ৬০০বেসামরিক ও সৈন্য মারা গেছে। এর মধ্যে ইসরায়েলের ৯০০ জনেরও বেশি রয়েছে।গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৭ জন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল-হামাস যুদ্ধে ১১ আমেরিকান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং আশঙ্কা প্রকাশ করেছে যে আরও কয়েকজনকে হামাসের হাতে জিম্মি করা হয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিকভাবে যুদ্ধে জড়ানোর কোন ইচ্ছা নেই। তারা ইরান এবং অন্যান্যদের জড়িত হওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে।

সম্প্রতি ইসরায়েলের গাজায় হামাসের এলাকাগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করার প্রতিশ্রুতি জাতিসংঘে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরাইল দীর্ঘ অবরুদ্ধ ছিটমহলে সম্পূর্ণ অবরোধ আরোপ করবে। যার ফলে ২ দশমিক ৩ মিলিয়ন মানুষের উপর এর প্রভাব পড়বে। বিদ্যুত, খাবার, পানি, গ্যাস সরবরাহ বন্ধ করা হবে।

Reneta

যুদ্ধের তৃতীয় দিনে, গাজার আকাশ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল যখন উপরে যুদ্ধবিমান গর্জন করছিল। হামাস জেরুজালেম পর্যন্ত রকেট ছুড়তে থাকে, যেখানে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনযুদ্ধহত্যার হুমকিহামলাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT