চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আদালতে চলছে ইসরায়েলের বিচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে ভূখণ্ড দখল নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিচার চলছে। আজ এই বিচার কাজের দ্বিতীয় দিনের শুনানি অব্যাহত রয়েছে। তবে গাজায় চলমান গণহত্যা বন্ধে একই আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার সঙ্গে এই শুনানির কোন যোগসূত্র নেই।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ (২১ ফেব্রুয়ারি) বুধবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর সভাপতি নওয়াফ সালাম আদালতে এই শুনানির সভাপতিত্ব করছেন। ইসরায়েলের দখলদারি নিয়ে আজ আইসিজেতে যুক্তি তুলে ধরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বাংলাদেশসহ ৫০টিরও বেশি রাষ্ট্র এবং অন্তত ৩টি আন্তর্জাতিক সংস্থা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিচার কাজে তাদের যুক্তি প্রদান করবে।

শুনানির প্রথম দিনে ফিলিস্তিন প্রতিনিধিরা দেশটির পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি সম্পর্কে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। এই দখলকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে, নিঃশর্তভাবে এর পূর্ণ সমাপ্তি টানার দাবি জানায় তারা। ইসরায়েল শুনানিতে অংশ না নিলেও ৫ পৃষ্ঠার একটি লিখিত বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা উত্থাপিত প্রশ্নগুলো পক্ষপাতদুষ্ট।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন এবং ভূখণ্ড দখলের বিষয়টি পর্যালোচনা করার জন্য ২০২২ সালে আইসিজের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই আবেদনের প্রেক্ষিতেই এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর যুক্তি শুনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে কোন একটি নির্দেশনা প্রদান করবে আন্তর্জাতিক আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিজেআন্তর্জাতিক আদালতইসরায়েলফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT