মুখে বন্দি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারের কথা বলে আসলেও বন্দি উদ্ধার কেবল কথার কথা মাত্র। লক্ষ্য, যেকোন মূল্যে ফিলিস্তিনকে মাটির সাথে গুঁড়িয়ে দেয়া। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রকাশিত নতুন এক ভিডিওতে এমনই কথা জানায় ইসরায়েলি বন্দিরা। জানায় ইসরায়েলের প্রতি তাদের ভীতির কথা। নেতানিয়াহুর কাছে ইসরায়েলি বন্দিদের একটাই আর্তি, নেতানিয়াহু এই ভয়ংকর যুদ্ধ থামান!






