আন্তর্জাতিক

ইরানে হামলা চালালো ইসরায়েল

ইসরায়েলি হামলার কারণে ইরানে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আকাশে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ধরণ, বিমানবন্দরে হামলার চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (২৫ অক্টোবর) ভোররাত থেকে রাজধানী তেহরান এবং তার আশপাশের এলাকাগুলো বিস্ফোরণে কেঁপে ওঠে।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে জানিয়েছে, তারা ইরানে “সামরিক লক্ষ্যবস্তুর ওপর সুনির্দিষ্ট হামলা” চালাচ্ছে। তবে তারা হামলার বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তেহরানের এক বাসিন্দা জানিয়েছেন, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠেছে।

বিষয়:ইরান ইসরায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…