চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক চাপেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের, নিহত ৬০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেন অধিকাংশ রাষ্ট্র প্রধান।

আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও ইসরায়েল রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখেছে। একদিনেই আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার ২৭ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

Banglabid

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও গাজায় তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে। তবে তার ভাষণের আগেই জাতিসংঘে অধিকাংশ রাষ্ট্র প্রধান নেতানিয়াহুর ভাষণ বয়কট করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির বিষয়ে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা বলছেন, অবরোধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে।

Reneta

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এর বরাত দিয়ে বলেন, ক্রমবর্ধমান বোমাবর্ষণের মধ্যে, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় প্রতি আট বা নয় মিনিটে একটি করে বিমান হামলা চালিয়েছে। এতে গাজা শহরে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার আল-ওয়েহদা স্ট্রিট, শাতি ক্যাম্প এবং নাসর পাড়া সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়ায়ও একটি হামলা হয়েছে।

ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানায়, ইসরায়েলি হামলায় মৃত্যুর পাশাপাশি শুক্রবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত জিএইচএফ এর কাছে সাহায্য নেওয়ার সময় ১৩ জন নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি প্রধানমন্ত্রীগাজাজাতিসংঘফিলিস্তিনযুদ্ধাপরাধহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে চাকরির জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল পরিচয়পত্র

পরবর্তী

বার্সায় চোটের হিড়িক, এবার রাফিনহা-গার্সিয়া

পরবর্তী
বার্সায় রাফিনহা দুর্দান্ত গোল করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় চোটের হিড়িক, এবার রাফিনহা-গার্সিয়া

প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা মাইকে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT