চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় 

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৪:৫৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
আন্দোলনে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

আজ বিভিন্ন প্রেক্ষাপট ও দাবিতে পৃথকভাবে কয়েকশো শিক্ষার্থীর আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)। 

রোববার (২ নভেম্বর) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ও বটতলায় এসব কর্মসূচি পালিত হয়।

এসময় জুলাই বিরোধী মার্কেটিং বিভাগের মাজেদুল হক নয়ন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে আন্দোলন করেন ওই বিভাগের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী, সাবেক সহ-সমন্বয়ক ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Banglabid

একই সময়ে, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটুক্তিকারী আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক নাছিরউদ্দিন মিঝির বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিলের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ওই শিক্ষকের পক্ষে আন্দোলনে নামেন আল কুরআন বিভাগের শিক্ষার্থীরা।

বিবিএ ফ্যাকাল্টির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসা মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বলেন, এভাবে যে শিক্ষকদের বহিষ্কার করা হচ্ছে এর জন্য মূলত ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমরা ৫০০ শিক্ষার্থী হচ্ছি। আমাদের বিভাগে মাত্র ৫ জন শিক্ষক তারমধ্যে এভাবে একজনকে বহিষ্কার করা হলে আমাদের শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াবে?

তারা বলেন, মাজেদুল স্যার এমন একজন শিক্ষক যিনি কখনো কোন দুর্নীতির সাথে ছিলেন না, তার বিরুদ্ধে যে জুলাই বিরোধীতার অভিযোগ আনা হয়েছে, তা আরো একবার তদন্ত করে বিবেচনা করা উচিত। কারণ আমরা কখনো ফ্যাসিস্টদের পক্ষে নই, আমরাও চাই প্রকৃত ফ্যাসিস্টদের বিচার হোক কিন্তু নিরপরাধ কোন ব্যক্তি যেন তার শাস্তি না পায়।

Reneta

এদিকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা তারা বলেন, কিসের উপর ভিত্তি করে স্যারকে বহিষ্কার করা হলো তা আমরা জানতে চাই। আমাদের ছোটভাই মারুফ যখন পুলিশ কর্তৃক আটক হয়, তখন স্যাররা সন্ধ্যার মধ্যেই তাকে ছাড়িয়ে আনেন। আমাদের উপর যে স্যার কোনো চাপ প্রয়োগ করেননি, শিক্ষার্থীবান্ধব সেই স্যারকে বহিষ্কার করা হলো। প্রশাসন কখনোই আমাদের মতামত ব্যতীত এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের মানবিক মুখ তুলে ধরা তরুণ নির্মাতা খাইরুল ইসলাম তুফান

পরবর্তী

বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কীভাবে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন?

পরবর্তী
দুই নারী ক্রিকেটার বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কীভাবে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন?

জোটবির লোগো, বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে বিভক্তিতে জেপিবি'র বিবৃতি

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT