আন্তর্জাতিক

ভিডিও বার্তায় মোদিকে যে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

ভিডিও বার্তায় মোদিকে যে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, পুলিশ মোতায়েন কিংবা নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। কোনো পরিস্থিতিতেই তাঁরা পিছু হটবেন না।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাহুল গান্ধী।

পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

রাহুল গান্ধী আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিপক্ষের রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশল সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন শিবিরের নেতৃত্বের মধ্যে ভীতি কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ক্রমেই রাজনৈতিক চাপে পড়ছেন।

রাহুলের দাবি, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার ফলে তাঁদের প্রভাব ও কর্মকাণ্ডের পরিসর সংকুচিত হয়ে আসছে।

বিষয়:আন্দোলন চ্যালেঞ্জ নরেন্দ্র মোদি ভারত রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…