চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা পেলেন ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

হয়ে গেলো ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্রুপ থিয়েটারে অবদানের জন্য আটটি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। ছিলেন ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ।

গত দুই বছর থিয়েটার চর্চা করছে এমন দলের মঞ্চায়িত ১৭ নাটক দেখে মূল্যায়ন করে সাত সদস্যের জুরি বোর্ড। অধ্যাপক আবদুস সেলিমকে প্রধান করে গঠিত জুরি বোর্ডে ছিলেন ওয়াহিদা মল্লিক জলি, দেবপ্রসাদ দেবনাথ, ড. ইউসুফ হাসান অর্ক, মোহাম্মদ আলী হায়দার, ড. কামালউদ্দিন কবির ও ড. আইরিন পারভীন লোপা।

পুরস্কারের জন্য মনোনীত আটটি শাখা হলো- সেরা নির্দেশক, সেরা নাট্যকার, সেরা অভিনেতা (নারী), সেরা অভিনেতা (পুরুষ), সেরা মঞ্চ পরিকল্পক, সেরা আলোক পরিকল্পক, সেরা সংগীত পরিকল্পক ও সেরা প্রযোজনা।

এসব বিভাগে পুরস্কৃত হয়েছেন-

শ্রেষ্ঠ প্রযোজনা: মাংকি ট্রায়াল (বাতিঘর)

Reneta

শ্রেষ্ঠ নির্দেশক: মুক্তনীল, নাটক- মাংকি ট্রায়াল (বাতিঘর)

শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ): সুকর্ন হাসান, নাটক- রাজদ্রোহী (এথিক)

শ্রেষ্ঠ অভিনেতা (নারী): মনামী ইসলাম কনক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ নাট্যকার: বদরুজ্জামান আলমগীর, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ আলোক পরিকল্পক: অম্লান বিশ্বাস, নাটক- রায়মঙ্গল (অনুস্বর)

শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক: ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

পুরস্কারের প্রতিটি আর্থিক সম্মাননার পরিমাণ সর্বনিম্ন ২৫ হাজার টাকা। সেই সঙ্গে দেওয়া হয় একটি করে ক্রেস্ট ও সনদ।

বাংলাদেশের মঞ্চ নাটকের দীর্ঘ অভিযাত্রায় যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম ইশরাত নিশাত। ২০২০ সালের ২০ জানুয়ারি প্রয়াত হন তিনি। এই নাট্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে তার অবদানের শ্রতি শ্রদ্ধা জানিয়ে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াহিদা মল্লিক জলিচ্যানেল আইমোহাম্মদ আলী হায়দারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ ভবনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

জুন ২৮, ২০২৬

বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারি এমপিদের আশা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT