চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কের পিচ ‘বিপজ্জনক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও ভারতের ক্রিকেটার শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে ভারত। আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে মাঠে খুব একটা সুবিধা করতে পারেনি পল স্টার্লিংয়ের দল, মাত্র ৯৬ রানে অলআউট হয় আইরিশবাহিনী। নিউইয়র্কের যে মাঠে খেলা হয়েছে, সেটি নিয়ে মোটেও সন্তুষ্ট নন দলটির কোচ হেইনরিখ মালান।

পরাজয়ের জন্য কোনকিছুকে দায় দিতে না চাওয়া মালান বলেছেন, ‘যখন খেলতে নামবেন, আপনার একটি ভালো মাঠের দরকার হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, গত কয়েকটি খেলায় আমরা সেটির দেখা পাচ্ছি না। সুতরাং আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে মাঠ সমান হবে এবং শুক্রবার আমরা ভালো ক্রিকেট খেলা দেখতে পারব।’

নিউইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় কম রানের ম্যাচ ছিল এটি। আগে একই মাঠে সাউথ আফ্রিকা মাত্র ৭৭ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে দেয়। এরপর দলটি ২২ বল হাতে রেখে জয় তুলে নেয়। মালান বলছেন, ‘আমার মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, তাই না?’

Banglabid

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার ওই মাঠ দেখে বলেছেন, ‘এই মাঠ দেখে আমার কোনভাবেই মনে হয়নি এটি আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযুক্ত। এটি বিপজ্জনক সীমার উপরে রয়েছে।’ ফ্লাওয়ার এমন পরিস্থিতির পুরো ফায়দা তুলে নিতে পারায় ভারতের বোলাদের প্রশংসা করেছেন।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাথোর এ পিচকে ‘চ্যালেঞ্জিং উইকেট বলেছেন। তবে তার দল এমন পরিবেশে মানিয়ে নিতে পেরেছে বলেও স্বীকার করেছেন, ‘আমরা এখানে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। সুতরাং আমরা জানতাম কী হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কফ্লাওয়ারভারতমালানরাথোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারি কর্মকর্তাকে গুলি করে ইউটিউবে সাবেক এমপির স্বীকার!

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT