চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ম্যাচে বিশ্রাম চায়, আইপিএলে নয় কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
নির্বাচিত ব্যক্তি, পেশাদার পোশাক পরা, গভীর চিন্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচের জন্য বিশ্রাম চাইলেও আইপিএলে কেনো এমন চান না সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।

মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, রিশভ পান্ট ও মোহাম্মাদ শামি থাকছেন না।

কোহলি এবং রোহিত ব্যাট হাতে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং নির্বাচকরা বেশ কয়েকটি সিরিজে তাদের বিশ্রাম দিয়ে চাপ কমানোর চেষ্টা করেছিলেন। গাভাস্কার আবার ক্রিকেটারদের এমন বিশ্রামের সমালোচনা করেছিলেন। তিনি মনে করেন, টি-টুয়েন্টি শরীরে কোনো প্রভাব ফেলে না।

‘আমি খেলোয়াড়দের (ভারতের ম্যাচ চলাকালীন) বিশ্রামের সঙ্গে একমত নই। একেবারেই না। আপনি ভারতের হয়ে খেলছেন। আইপিএল চলাকালীন বিশ্রাম নেন না, কিন্তু ভারতের হয়ে খেলার সময় বিশ্রাম নেন। আমি এটার সঙ্গে একমত নই।’

‘ভারতের হয়ে খেলতে হবে। বিশ্রামের কথা বলবেন না। টি-টুয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার থাকে। তাতে শরীরে কোনো প্রভাব পড়ে না। টেস্ট ম্যাচে শরীর এবং মন, দুটোতেই চাপ পড়ে।’

খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কৌশল নিয়ে বিসিসিআইকে আরও কাজ করতে বলছেন গাভাস্কার। নিজের মতের পক্ষে তার জোরাল যুক্তি, গ্রেড এ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন।

গাভাস্কার চান বিসিসিআই আরও পেশাদার হয়ে উঠুক। তার ভাষ্য, ক্রিকেটাররা নিয়মিত বিরতিতে বিশ্রাম পেতে চাইলে তাদের চুক্তি বাতিল করা উচিৎ।

‘আমি সত্যই মনে করি বিসিসিআইকে বিশ্রামের এই ধারণাটি খতিয়ে দেখা দরকার। এ গ্রেডের সব ক্রিকেটার খুব ভালো চুক্তি পেয়েছে। প্রতি ম্যাচের জন্য তারা অর্থ পায়।’

‘বলুন তো এমন কোনো কোম্পানি আছে যার সিইও বা এমডিরা এত ছুটি পান? মনে করি ভারতীয় ক্রিকেটকে আরও পেশাদার হতে একটা সীমারেখা টানা দরকার। যদি বিশ্রাম পেতে চান, তাহলে আপনার গ্যারান্টি কমাতে হবে। তারপর বিশ্রাম নিন। কারণ আপনি খেলতে চান না। কিন্তু কেউ কীভাবে বলতে পারে যে আমি ভারতীয় দলের হয়ে খেলতে চাই না? যে কারণে এই ধারণার সঙ্গে একমত নই আমি।’

ট্যাগ: আইপিএলগাভাস্কারবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজের সৌভাগ্যের চাবিকাঠি পরী!

পরবর্তী

‘উমরানকে টি-টুয়েন্টি না খেলিয়ে টেস্ট খেলাও’

পরবর্তী
উমরান ক্রিকেট খেলোয়াড়, উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উমরানকে টি-টুয়েন্টি না খেলিয়ে টেস্ট খেলাও’

শ্রীলঙ্কায় জনসমাগম ও বিক্ষোভের দৃশ্য, হাজার হাজার মানুষ রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় মানুষ বাচ্চাদের খাওয়াতে একদিন অনাহারে থাকছে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT