চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিলামে স্বর্ণা’সহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আইপিএল নিলামে স্বর্ণা’সহ বাংলাদেশের ৮ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতাচ্ছেন স্বর্ণা আক্তার

ব্যাটিং দেখে বয়স অনুমান করা কঠিন। বড়দের মতো দায়িত্ব কাঁধে নিয়ে সাউথ আফ্রিকার মাটিতে লড়ছেন। বাহারি সব শটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতাচ্ছেন স্বর্ণা আক্তার। জাতীয় দলের সাত ক্রিকেটারের সঙ্গে মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন এই ষোড়শী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেনস উইং টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই’কে নিলামের জন্য খেলোয়াড় তালিকা পাঠিয়েছে। রয়েছেন জাহানারা আলম, সালমা খাতুন, ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মারুফা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি ও স্বর্ণা আক্তার।

২০১৮ সাল থেকে ভারতে শুরু হওয়া ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’কে এবছর প্রথমবারের মতো মেয়েদের আইপিএল-এ রূপান্তর করা হচ্ছে। পাঁচ দলের আসর শুরু হবে ৫ মার্চ। খেলোয়াড়দের নিলাম হবে ১ ফেব্রুয়ারি।

Banglabid

বাংলাদেশের জাহানারা আলম, সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা ছোট পরিসরে আয়োজিত উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ খেলেছেন আগে। এবার আয়োজকরা ছেলেদের আইপিএলের আদলে করছে টুর্নামেন্টটি।বাংলাদেশ নারী ক্রিকেটাররা আইপিএল নিলামে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্বের নিলাম হয়ে গেছে। পাঁচ বছরের চক্রে আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে ভারতের ভায়াকম-১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগ পাঁচ বছরে সম্প্রচারের বিনিময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ৯৫১ কোটি রুপি দেবে ভায়াকম-১৮।

২৫ জানুয়ারি দলগুলোর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে। ৫ দলের মালিকানা নিতে দেশি-বিদেশি ৩০টি প্রতিষ্ঠান টেন্ডার জমা দিয়েছে। এরমধ্যে রয়েছে ছেলেদের আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজিও। দরপত্র জমা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগার সুলতানাবিসিবিবিসিসিআইলিড স্পোর্টসস্বর্ণা আক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রসিদ্ধ বিজ্ঞানী রবিন শ্যাটকের ইনসেপ্টা পরিদর্শন

পরবর্তী

পুষ্টিগুণ সমৃদ্ধ দুধের ক্ষতিকর দিক

পরবর্তী
দুধের ক্ষতিকর দিকের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্টিগুণ সমৃদ্ধ দুধের ক্ষতিকর দিক

জ্যামাইকার দৌড়বিদ উসাইন বোল্ট দ্রুত দৌড়াচ্ছেন, স্টেডিয়ামে দর্শকদের জন্য প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বোল্টের অ্যাকাউন্ট থেকে গায়েব ১৩১ কোটি টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT