রাজনীতি

নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুলের বার্তা

মির্জা ফখরুল নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের তারিখ নিয়ে মির্জা ফখরুলের গুরুত্বপূর্ণ বক্তব্য, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন’- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমন বক্তব্য দিলেও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারণ করবে। 

তিনি বলেছেন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারই তারিখ নির্ধারাণ করবে, আমরা তারিখ বলব না।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন: সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজ আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা সবাই এসেছিলাম, প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস সাহেবের নেতৃত্বে যারা রয়েছেন তারা আন্তরিকতা-দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন।

‘একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি’-যোগ করেন মির্জা ফখরুল।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…