‘অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি’

বিভিন্ন বাংলাদেশের সংবাদপত্রের লোগো সমূহের সমাহার, যা দেশের সংবাদ ও মিডিয়া পরিবেশের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশের কোনো সংবাদমাধ্যম অন্তর্বর্তী সরকার বন্ধ করেনি বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ কথা বলা হয়েছে।
বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো সংবাদমাধ্যম বন্ধ করেনি। সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।
আদালতের নির্দেশে সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ভাঙচুরের পর আজ এ বার্তা দেওয়া হলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






