অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার দাবি আদায়ে ব্যর্থ: গণতান্ত্রিক ছাত্র সংসদ

অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতার দাবি নিয়ে আলোচনা ও প্রতিবাদ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার দাবি আদায়ে ব্যর্থ উল্লেখ করে কুয়েটের উপাচার্যের অপসারণ দাবিতে যেকোনো কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ (২৩ এপ্রিল) বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির নেতারা এক ব্রিফিংয়ে বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার দাবি আদায়ে ব্যর্থ।
প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ভিসিকে অপসারণ না করায় ক্ষোভ জানান তারা।
অনশনে অংশগ্রহণকারী তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এই অনশন চলবে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা।






