ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ অভিযোগ করেছে, ছাত্রদলকে সুবিধা দিতে সময় বাড়ানো হয়েছে। সোমবার মধ্যরাতে সংগঠনটির সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল ডাকসু নির্বাচন নিয়ে হীন রাজনীতি করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট।







