চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধুর ক্যান্টিনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মজুমদার বলেন, গতকাল মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনোভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না।

তিনি দাবি করেন বিশেষ করে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। আবু বাকের মজুমদার বলেন, আমি কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি করা হয়। দুঃখজনক হলেও সত্য কালকে সেটি (কমিটি) আমরা প্রকাশ করতে পারিনি। এখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে সেই লক্ষ্যে আমাদের ছাত্র সংগঠন কাজ করবে।

তিনি জানান, সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত, আলোচনার ভিত্তিতে কমিটি করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন চায় না।

মজুমদার বলেন, আমরা সিদ্ধান্ত নেই এ ছাত্র সংগঠনটি কখনোই লেজুড়বৃত্তি করবে না। একইসাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে।

Reneta

সংগঠনের ছাত্র নেতাদের বয়স সম্পর্কে তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনে বয়স নিয়ে প্রশ্ন আছে, অছাত্র হয়েও তারা সংগঠন করে। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেই। আমাদের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখার কমিটিতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তির সময় থেকে শুরু করে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন তিনি।

পরে তিনি কমিটির নামের তালিকা ঘোষণা করেন। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নামও ঘোষণা করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনগণতান্ত্রিক ছাত্র সংসদতদন্ত কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা-অভিজ্ঞতা দুটোই হচ্ছে আফঈদা-রিপাদের

পরবর্তী

১০ লাখ টাকা নিয়ে ১০ বছর বয়সী ছেলের সঙ্গে আমিন খানের দ্বন্দ্ব

পরবর্তী

১০ লাখ টাকা নিয়ে ১০ বছর বয়সী ছেলের সঙ্গে আমিন খানের দ্বন্দ্ব

নতুন রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT