টানা ১১ ম্যাচ হার এড়িয়ে চলেছে ইন্টার মিয়ামি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। মেজর লিগ সকারে ভোরে ১-১ গোলে ড্র করেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
রোববার ভোরে মিয়ামির স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটে তাদেও আলেন্দের শটে জালের দেখা পায় মিয়ামি, অফ সাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৫৬ মিনিটে সফরকারী ইংল্যান্ড ম্যাচে লিড নেয়, গোল করেন চার্লস গিল।
ম্যাচের ৭৬ মিনিটে রদ্রিগো ডে পলের পাসে লুইস সুয়ারেজের সরাসরি শট ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক। সেখান থেকে জার্মান বার্টারামের পায়ে বল গেলে তিনি সমতায় ফেরান। ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট না থাকলেও পায়ের কৌশলে সর্বোচ্চ প্রভাব রাখেন বিশ্বকাপজয়ী মেসি।
৯ ম্যাচ পর ৫ জয়, ৩ ড্র এবং ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মিয়ামি। ন্যাশভিল এক ম্যাচ কম খেলে ৬ জয় এবং ১টি করে ড্র ও হারে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে। নিউ ইংল্যান্ড ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।








