ফুটবল

মেসির মিয়ামির সেমির আগেই বিদায়

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে, দর্শকরা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির ফুটবল স্টেডিয়ামে খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির অনুপস্থিতিতে মন্টেরের কাছে ২-১ গোলে হেরেছিল ইন্টার মিয়ামি। ফিরতি লেগে অবশ্য আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামেন। তাতেও পক্ষে আসেনি ফল। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে ( (দুই লেগ মিলিয়ে ৫-২) হেরে সেমিফাইনালের আগেই থামল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মিয়ামির যাত্রা।

এস্টাডিও বিবিভিএ স্টেডিয়ামে ম্যাচের সঙ্গে প্রথম লেগের সঙ্গে একটি মিল রয়েছে। দুটিতেই বিরতির পর লাল কার্ডজনিত কারণে ১০ জনের দলে পরিণত হয় টাটা মার্টিনোর দল।

৩১ মিনিটেও ডান পায়ের শটে মেক্সিকান ক্লাব মন্টেরেকে ডান পায়ের শটে লিড পাইয়ে দেন ব্র্যান্ডন ভাজকুয়েজ। বিরতির পর ৫৮ মিনিটে দূরপাল্লার কিকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্টারমে। ছয় মিনিট পর হেডে বল জালে জড়িয়ে জেসুস গ্যালার্দো মিয়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

গ্যালার্দোকে বাজেভাবে ফাউল করায় ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জর্ডি আলবা। মিয়ামি ৮৫ মিনিটে পায় শান্তনার গোল। মেসির ফ্রি কিকে বল নিয়ে হেডে লক্ষ্যভেদ করেন দিয়েগো গোমেজ।

বিষয়:ইন্টার মিয়ামি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ মন্টেরে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…