ফুটবল

মেসিকে নামিয়েও জয় আনতে পারল না মিয়ামি

মেসিকে নামিয়েও জয় আনতে পারল না মিয়ামি

টানা তিন ম্যাচ জয়ের পর একটি হার দেখল ইন্টার মিয়ামি। লিওনেল মেসিকে ছাড়া শুরু করে রেডবুল নিউ ইয়র্কের কাছে পিছিয়ে পড়ে ফ্লোরিডার ক্লাবটি। পরবর্তীতে আর্জেন্টাইন সাবেক অধিনায়ককে নামালেও সে হার এড়াতে পারেনি ক্লাবটি, বরং আরও এক গোল হজম করে শেষের দিকে।

নিউ ইয়র্কে মাঠে এদিন মিয়ামির শুরুর একাদশে ছিলেন না মেসি, স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে মিয়ামি। শুক্রবার রাতে স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামারে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় ‘প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’। স্পেন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছে রোববার মিয়ামির সঙ্গে যোগ দেন তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে কাসেমিরো ভুলে নিজেদের জালেই বল জড়ালে পিছিয়ে পড়ে মিয়ামি। ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে মিয়ামি, ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি। তবে সেখানে থেকেও কোন সুবিধা করতে পারেনি সফরকারীরা। ৯০ মিনিট শেষে যোগ করা প্রথম মিনিটে এমিল ফর্সবার্গের গোলে ব্যবধান দিগুণ করে নিউ ইয়র্কের ক্লাবটি। ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

যদিও মেজর লিগ সকারে শিরোপার মূল লড়াই শুরু হয় প্লে-অফে, যা আগেই নিশ্চিত করে ফেলেছে ইন্টার মিয়ামি। দুই কনফারেন্স মিলিয়ে লিগে সেরা দল জেতে সাপোর্টার্স শিল্ড শিরোপা, যার জন্যই এখন লিগ পর্বের মূল লড়াই। ইস্টার্ন কনফারেন্সে মিয়ামির অবস্থান এখন তিনে। শীর্ষে আছে ন্যাশভিল, দুইয়ে নিউ ইংল্যান্ড।

বিষয়:আরবি নিউ ইয়র্ক ইন্টার মিয়ামি মেজর লিগ সকার লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…