বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণী ছবির জয়জয়কার

দক্ষিণী সিনেমার চরিত্রে একজন পুরুষের ছবি, পটভূমিতে সিনেমা সেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী সিনেমার চরিত্রে একজন পুরুষের ছবি, পটভূমিতে সিনেমা সেট, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিষয়ক ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে শুক্রবার (২২ জুলাই)। এবারের পুরস্কারে দক্ষিণী ছবি ‘সুরারই পট্টরু’র দাপট।

এ বছরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে তামিল ছবি ‘সুররাই পট্টরু’। এই ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন সুরিয়া এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অপর্ণা বালামুরালি। সুরিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অজয় দেবগণ। ‘তানহাজি: দ্য আনসাং হিরো’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

এবছর মরণোত্তর সেরা পরিচালকের শিরোপা পেলেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য এই পুরস্কার দেয়া হয়েছে তাকে। একই ছবির জন্য জন্য সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজু মেনন। লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলী তার তামিল ছবি ‘শিবরাঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম’-এর জন্য জিতে নিলেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।

সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে ‘জুনিয়র তুলসিদাস’। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’।

বিষয়:অজয় দেবগণ সুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…