বিনোদন

১০০ কোটি ব্যয়ে ছবির আয় ৫০০ কোটি ছাড়ালো!

ক্যারিয়ারে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে অজয়ের সিনেমা

১০০ কোটি ব্যয়ে ছবির আয় ৫০০ কোটি ছাড়ালো!

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা অজয় দেবগণের সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’।  শুধু তাই নয়, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমার স্বীকৃতিও পেয়েছে এই সিনেমাটি।

এবার মুক্তির ১২ দিনে ৫০০ কোটি রুপি আয়ের মধ্য দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ৫০০ কোটির ক্লাবে নাম লেখালেন অভিনেতা অজয় দেবগণ।

এনডিটিভির রিপোর্ট বলছে, ১২ দিনে শুধু ভারতেই ‘দৃশ্যম ৩’ আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। তবে আয়ের এই ধারা দুদিন পর ছন্দ হারাতে পারে। কেননা পূজা উপলক্ষে একাধিক সিনেমা মুক্তি পাবে।

যদিও ইতোপূর্বে ব্লকবাস্টার হয়ে গেছে ‘দৃশ্যম ৩’। ১০০ থেকে ১২০ কোটি রুপির মতো বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। ৫০০ কোটি ছাড়িয়ে এটি বিরাট মাইলফলক স্পর্শ করল। চলতি বছরের বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এখন এটি।

অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম ৩’ প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। আগের ছবিগুলোর সঙ্গে এবারের ছবির একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, এর গল্প মৌলিক। মালায়ালাম সংস্করণের গল্পের সঙ্গে সিনেমাটির কাহিনিগত কোনো যোগসূত্র নেই।

এই সিনেমায় অজয় দেবগণের সঙ্গে আছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত প্রমুখ।

 

বিষয়:‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ অজয় দেবগণ বক্স অফিস বলিউড অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…