চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টিকে বিদায় বলে দিলেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরো টি-টুয়েন্টি বিশ্বকাপ জুড়েই রান খরায় ছিলেন বিরাট কোহলি। শিরোপার মঞ্চে সাউথ আফ্রিকার বিপক্ষেই প্রত্যাবর্তন করেছিলেন ব্যাট হাতে। ফিফটি তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৩৯ ফিফটি তুলে বাবর আজমের সাথে ভাগ বসিয়েছেন। ১৭ বছর পর দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে সাদা বলের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন কিংবদন্তি ক্রিকেটার।

বার্বাডোজে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস কার্যকরী ইনিংস খেলেছেন কোহলি। হয়েছেন ম্যাচসেরাও। সেরার পুরস্কার নিতে এসে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন।

বলেছেন, ‘এটা আমার শেষ টি-টুয়েন্টি বিশ্বকাপ, আমরা এটিই অর্জন করতে চেয়েছিলাম। একদিন আপনার মনে হবে আপনি রান করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান, গুরুত্বপূর্ণ দিনে আমি দলের জন্য কাজটি করতে পেরেছি। এখন অথবা কখনোই নয়, ভারতের হয়ে আমার শেষ টি-টুয়েন্টি ছিল এটি। আমি পুরোটাই কাজে লাগাতে চেয়েছি।’

‘ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি। এটা ওপেন সিক্রেট ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।’

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হয় কোহলির। ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে করেছেন ৪১৮৮ রান। রোহিত শর্মার পর এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবসরকোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT