সাউথ আফ্রিকা সফরে নতুন মুখ মাহফিজুল, ফিরলেন নাঈম শেখ

সাউথ আফ্রিকা সফরে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। নতুন মুখ ডানহাতি ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। লম্বা সময় পর দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ফিরেছেন পেসার খালেদ আহমেদও।
সিলেটে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অফস্পিনার নাঈম হাসান, ব্যাটার অমিত হাসান এবং চোটে পড়া ওপেনার সাদমান ইসলাম। চোট কাটিয়ে প্রোটিয়া সফরে যাচ্ছেন মুমিনুল হক।
১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করে চলতি এনসিএলে সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রবিন। এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ২২ বর্ষী ব্যাটার।
নাঈম শেখ টেস্ট দলে ডাক পেলেন ৪ বছর পর। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন তিনি।
এক সিরিজে বাদ পড়ে আবারও যাক পেয়েছেন খালেদ। কনকাশন সাব হওয়ায় সিলেট টেস্টে খেলতে না পারা মুমিনুলও ফিরেছেন।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, লিটন দাস, ইবাদত হোসেন, তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।





