ক্রিকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলা কবে, কোথায়

বাংলাদেশ ও ভারতের মেয়েদের ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের মেয়েদের ক্রিকেট ম্যাচের সময় দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাজেভাবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষ করা বাংলাদেশ দলের প্রতিপক্ষ এবার ভারত। ২৩ এপ্রিল টাইগ্রেস ডেরায় আসছে হারমানপ্রীত কৌরের দল। গতবছরের জুলাইয়ে দুই ফরম্যাটেই বাংলাদেশে সিরিজ খেলে যায় প্রতিবেশী দেশের নারী দলটি। ৯ মাস বাদে আবার সফরের কারণ এবছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সিরিজটির কারণে বিশ্বকাপের আগে দুদলেরই হবে জুতসই প্রস্তুতি।

এই সিরিজে পাঁচটি টি-টুয়েন্টি খেলবে এশিয়ার দুদল। সব ম্যাচই সিলেটে।

২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুদলের প্রথম টি-টুয়েন্টি। একদিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। এ ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টুয়েন্টি হবে ২মে, ৬মে ও ৯মে।

এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টুয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।

গতবছর ‍মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলে দল দুটি। টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়ার পর শেষ ম্যাচে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। চরম উত্তেজনা ও নাটকীয়তায় তৃতীয় ওয়ানডে ম্যাচ টাই হয়।

বিষয়:টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-ভারত মেয়েদের ক্রিকেট সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…