অগ্নিসন্ত্রাস চলতে থাকলে টুঙ্গিপাড়ায় দুর্ভিক্ষ দেখা দেবে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সহিংসতা অব্যাহত থাকলে টুঙ্গিপাড়ায় দুর্ভিক্ষ দেখা দেবে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন।
তিনি বলেন, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরলে শুধু সরকারি দল নয়, বিরোধী দলও সমস্যায় পড়বে। ডিসেম্বর আসবে, ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না।
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ শুধু বিএনপির কার্যালয়ে আগুন দিচ্ছে। কিন্তু জামায়াত ও এনসিপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে না। বিষয়টি জনমনে সন্দেহ তৈরি করছে।
তিনি এসব মন্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






