ক্রিকেট

আকাশের ৫ উইকেটের পর কিউই বোলারদের তোপের মুখে ভারত

ক্রাইস্টচার্চ টেস্টে দ্বিতীয় দিন শেষে

আকাশের ৫ উইকেটের পর কিউই বোলারদের তোপের মুখে ভারত

ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে দ্বিতীয়টিতে ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে চা বিরতি থেকে ফিরে অলআউট হয়েছে স্বাগতিকরা। এদিকে ব্যাটে নেমে বেশ ধুঁকেছে ভারত। আগের ম্যাচে ৭০০ রান পেরোনো শুভমন গিলের দল, এ দিন শেষ দেড় সেশনে কিউই বোলারদের সামনে দাঁড়াতে পারেনি।

শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শুভমন গিল। প্রথম দিন ৮৫ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ২৪৬ রান। দ্বিতীয় দিনে ১১৬.৩ ওভার ব্যাট করে ৩৫৬ রানে অলআউট হয়েছে কিউইরা। জবাবে নেমে ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে করেছে ভারত। দিন শেষে এখনও ২৪০ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

ব্যাটে নেমে ওপেনার টম ল্যাথাম ৫৯ রান এবং ডেভন কনওয়ে ৩১ রান করেন। হেনরি নিকোলস ১৬, ড্যারিল মিচেল ৩১ রান, টম ব্লান্ডেল ৮৯, গ্লেন ফিলিপস ৩৬ রান, ন্যাথান স্মিথ ২৬ রান করেন। ম্যাট হেনরি ও কাইলি জেমিসন ১৯ করে রান করেন।

ভারতের হয়ে ৫টি উইকেট নেন আকাশ দ্বীপ। ২টি করে উইকেট নেন অংশুল কম্বোজ, গুরনূর ব্রার এবং ওয়াশিংটন সুন্দর নেন ১টি উইকেট।

জবাবে সুবিধা করতে পারেনি ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। লোকেশ রাহুল ২৫ রান, দেবদূত পাড্ডিকাল ২১ রান, অধিনায়ক গিল ১৭ রান, রিশাব পান্ট ২৩ ও সুন্দর ১০ রান করে আউট হন। ভারতের হয় কোন ব্যাটেরই ৩০ রান ছুঁতে পারেননি। ধ্রুব জুরেল ৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন।

কিউইদের হয়ে জ্যাকব ডাফি এবং জেমিসন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন হেনরি ও স্মিথ।

বিষয়:ক্রাইস্টচার্চ দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন নিউজিল্যান্ড ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…