অন্যান্য

ভিসা আবেদনের ফি প্রায় দ্বিগুণ করল ভারত

বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার ছবি, চ্যানেল আই অনলাইন, বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভিসা আবেদনের ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে ভারত। আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল ৮০০ টাকা।

আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী ১০ আগস্ট থেকে থেকে সংশোধন করে ১ হাজার ৫০০ টাকা (সমস্তসহ) করা হবে। এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।

আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনও ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

বিষয়:আইভ্যাক ভারত ভিসা ফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…