ক্রিকেট

নিজেকে প্রমাণ করার পরেও কেন সুযোগ পাচ্ছেন না সূর্যবংশী

নিজেকে প্রমাণ করার পরেও কেন সুযোগ পাচ্ছেন না সূর্যবংশী

স্কোয়াডে থাকলেও লম্বা সময় ধরে একাদশে সুযোগ পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। তাকে দলে না নেয়ার বিষয়টি খোলাসা করেছেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তার মতে, মানুষ পছন্দ অনুযায়ী একাদশে পরিবর্তন আনা যায় না। অন্যরাও পারফর্ম করছেন বলে সুযোগ পাচ্ছেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে বৈভবের একাদশে সুযোগ না পাওয়া প্রসঙ্গে কথা বলেছেন সিতাংশু।

বলেছেন, ‘ও খুবই কমবয়সী, দলের ম্যানেজমেন্টের সবাই যেভাবে ওর যত্ন নেয়, সবাই ওকে পছন্দ করে, সোশ্যাল মিডিয়াও পছন্দ করে, দলও পছন্দ করে। কিন্তু মানুষ পছন্দ করে বলেই আপনি একাদশে পরিবর্তন আনতে পারেন না।’

সিতাংশুর মতে, বৈভবকে নিয়ে শুরু থেকেই যে ধরনের মাতামাতি বা হাইপ তৈরি হয়েছে, তা তার ১৫ বর্ষী ব্যাটারের মানসিক চাপ সৃষ্টি করেছে। বলেছেন, ‘আমার মনে হয়েছে শুরু থেকেই অনেক হাইপ তৈরি হয়েছিল, ওকে খেলাতেই হবে। ও ভীষণ ছোট। এটি এমন এক বিষয় যা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে এটি দুঃখজনক। একই সঙ্গে যারা পারফর্ম করছেন, অন্য ওপেনারদের জন্যও এটি কষ্টদায়ক, কারণ মানুষ তখন প্রশ্ন তোলে ও কেন খেলছে? ’

টপঅর্ডারে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ঈশান কিষাণের দুর্দান্ত ফর্মের কারণে ভারতের একাদশে জায়গা পাওয়া কঠিন। এ প্রসঙ্গে সিতাংশু বলেন, ‘এখন ও অনেক বেশি পরিণত। ও বুঝতে পেরেছে যে সাঞ্জু ভালো খেলছে, কিংবা অভিষেক ভালো খেলছে, তাহলে তাদের বাদ দেওয়া হবে কীভাবে? মিডলঅর্ডারও বেশ গোছানো। সবাই বিষয়টি বুঝতে পেরেছে। কিন্তু অবশ্যই সেও খেলতে চায়।’

বৈভবকে নিয়ে সিতাংশু বলেছেন, ‘ও খুব সহজ-সরল ছেলে। এমন নয় যে ও কোনো অভিযোগ করেছে বা ভেঙে পড়েছে। দেখুন বল মারার ক্ষমতা এক জিনিস, আর এই পর্যায়ে প্রতিদিন থেকে যা শেখা যায় তা অন্য জিনিস। ও তা শিখবে। এই যে সুযোগের জন্য অপেক্ষা করতে হচ্ছে, এটি ওর অনেক উপকারে আসবে।’

চলতি বছরের জুলাইয়ের শুরুতে আইপিএলে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হওয়ার পরপরই টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল বৈভবের। তবে এরপর ভারতের খেলা ১৯টি ম্যাচের মধ্যে তিনি কেবল ৭টিতে খেলার সুযোগ পেয়েছেন।

তার ব্যাটিং স্টাইল নিয়ে সিতাংশু বলেছেন, ‘বৈভব বোলারদের ওপর চড়াও হয়ে খেলে, যা তাকে এক অবিশ্বাস্য প্রতিভাধর খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে।’

বিষয়:নিউজিল্যান্ড বৈভব সূর্যবংশী ভারত সিতাংশু কোটাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…