চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-রোহিতদের শতভাগ জরিমানা, কামিন্সদের ৮০ ভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে হারিয়ে টেস্টের ‘বিশ্বকাপ’ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মুকুট জিতেছে অস্ট্রেলিয়া। ওভালের ম্যাচে স্লো-ওভার রেটের কারণে দুদলকেই জরিমানা করেছে আইসিসি। ভারতের ম্যাচ ফি’র শতভাগ এবং অস্ট্রেলিয়ার ৮০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন দুদলের উপর এই সিদ্ধান্ত দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ভারত পাঁচ ওভার এবং অস্ট্রেলিয়ার চার ওভার পিছিয়ে ছিল।

আইসিসির নিয়মে ২০.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ করে কাটা হয়। সে অনুযায়ী ভারতের ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা দিতে হচ্ছে, আর অস্ট্রেলিয়ার কিছুটা কম।

Banglabid

দুদলের অধিনায়ক রোহিত শর্মা ও প্যাট কামিন্স রায় মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘনের জন্য ভারতীয় ব্যাটার শুভমন গিলকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া ঘটনাকে জনসাধারণের সামনে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি।

ঘটনাটি মূলত ম্যাচের চতুর্থ দিনের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আউট নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন গিল। সেই পোস্টে ছিল ক্যামেরন গ্রিন তার ক্যাচ নিচ্ছেন এমন একটি ছবিও। শিরোনামে দুটি আতশকাঁচের ছবি ও চোখে হাত দেয়া একটি ইমোজি দেন তিনি। তাতেই বিপদে পড়তে হল তরুণ ব্যাটারকে।

Reneta

গিলের নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন ডানহাতি ওপেনার। ২৪ মাসের মধ্যে চার বা এর থেকে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি সাসপেনশন পয়েন্টে রূপ নেবে। আর দুই সাসপেনশন পয়েন্টের শাস্তি একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞা। রেফারির দেয়া রায় গিলও মেনে নেয়াতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিকামিন্সভারতরিচার্ডসনরোহিতলিড স্পোর্টসশুভমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT