চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপপর্ব শেষে কারা বেশি ছক্কা হাঁকালো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে চলমান বিশ্বকাপে বইছে রান বন্য। প্রায় প্রতিটি দলই ব্যাট হাতে ঝড় তুলেছে। এত পরিমাণ রানের দেখা আর কোনো বিশ্বকাপে দেখা যায়নি। সেঞ্চুরির সংখ্যা অন্যান্য আসর থেকে ছাড়িয়েছে অনেক আগেই। ওভার বাউন্ডারি বা ছক্কার সংখ্যাও কম হয়নি। বড় দলগুলোর প্রতি ম্যাচে ছক্কার সংখ্যাও বেশি। ছক্কা হাঁকিয়ে সবার থেকে এগিয়ে সাউথ আফ্রিকা।

একনজরে দেখে নেয়া যাক গ্রুপপর্ব শেষে কারা কত ছক্কা হাঁকালোঃ
এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে সাউথ আফ্রিকা। গ্রুপপর্ব শেষে দলটির ছক্কার সংখ্যা প্রায় একশ’র কাছাকাছি। কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেনরা সবমিলিয়ে ৯১টি ছক্কা হাঁকিয়েছে।

ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের ছক্কার সংখ্যা ৮৫টি। এরপর আছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। দলটি গ্রুপপর্ব শেষে ৭১টি ছক্কা হাঁকিয়েছে।

তালিকার চতুর্থ আসনে আছে স্বাগতিক ভারত। তারা এ পর্যন্ত ৬৯টি ছক্কা মেরেছে। এরপরের জায়গাটি পাকিস্তানের দখলে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি মেরেছে ৬৩টি।

সবচেয়ে কম ছক্কা মারার তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ এবং সবশেষে রয়েছে নেদারল্যান্ডসের নাম। এ দেশগুলো ছক্কার সংখ্যা যথাক্রমে ৪৫, ৪৫, ৪২, ৪১ এবং ৩১টি।

ছক্কা হজম করার দিকে নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের নাম সবার উপরে। সবচেয়ে কম হজম করেছে স্বাগতিক ভারত।

Reneta

এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করেছে নিউজিল্যান্ড। তারা সর্বোচ্চ ৭৭টি ছক্কা হজম করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের নাম। টিম টাইগার্স হজম করেছে ৭১টি।

তালিকার তৃতীয় স্থানে আছে পাকিস্তানের নাম। বাবর আজমের দল হজম করেছে ৭০টি। পরের অবস্থানটি আসরে সবচেয়ে কম ছক্কা মারা নেদারল্যান্ডসের, দলটি ৬৪টি ছক্কা হজম করেছে।

এরপর সাউথ আফ্রিকা ৬১টি, আফগানিস্তান ৫৫টি, ইংল্যান্ড ৫১টি। এছাড়া শ্রীলঙ্কা ৫০টি, অস্ট্রেলিয়া ৪৫টি এবং সবচেয়ে কম ভারত হজম করেছে মাত্র ২৭টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডনেদারল্যান্ডসপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT