চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব জন্মেছেন ১৯৮৭ সালে, তাই জিতবেন বিশ্বকাপ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা উঠেছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। কার হাতে উঠবে বিশ্বকাপ, কারা হবেন সেমিফাইনালিস্ট, কারাইবা হবেন সেরা ক্রিকেটার, এসব নিয়ে টুর্নামেন্ট শুরুর আগ থেকেই হয় নানা আলোচনা। এমনকি ভবিষ্যদ্বাণীও করা হয় কোন দল হবে চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপ জিততে পারে কোন দেশ, তা জানিয়ে দিলেন আলোচিত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। তার মতে, ১৯৮৭ সালে জন্মগ্রহণকারী একজন অধিনায়ক জিতবেন এবারের ওয়ানডে বিশ্বকাপ।

ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্ম ১৯৮৭ সালে। এবার ভারতের পক্ষেই তাই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে একই বছরে জন্ম নেয়া টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের নামও তিনি উল্লেখ করেছেন। তবে বাংলাদেশের চেয়ে দল হিসেবে ভারত এগিয়ে থাকার কারণে রোহিত শর্মার দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন লোবো।

‘আমি বিশ্বাস করি সফল ব্যক্তিরা একটা নির্দিষ্ট সময়েই জন্ম নেন। ১৯৮১ সালে জন্ম নিয়েছিলেন দুইজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০১১ সালে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি আর ২০১৫তে মাইকেল ক্লার্ক। এবার যে অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে, তার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।’

সাম্প্রতিক সময়ে খেলা সংক্রান্ত লোবোর বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই মিলেছে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপে যে মেসির আর্জেন্টিনা জিতবে, তা আগেই জানিয়েছিলেন লোবো। শুধু ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ট্রফি জয়ের ক্ষেত্রে মেসির ভাগ্য বদলাতে চলেছে, সেটিও জানিয়েছিলেন।

শুধু কিংবদন্তি মেসিকে নিয়ে বাজিতে জিতেছেন তা নয়, গত তিন ওয়ানডে বিশ্বকাপের জয়ী দলের নামও প্রতিযোগিতা শুরুর আগে জানিয়েছিলেন ভারতের এ জ্যোতিষী। ২০১১ সালে তার বাজি ছিল ভারত, ২০১৫ এবং ২০১৯ সালে ছিল যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। টানা তিনবার মিলেছে তার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডগ্রিনস্টোনজ্যোতিষীবাংলাদেশভারতমেসিরোহিতলিড স্পোর্টসলোবোসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT