চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষের জেরে চলতি আসরে খেলতে পারবে না আর্জেন্টিনার ক্লাবটি

কোপা সৌদামেরিকানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ক্লাবের খেলোয়াড়রা মাঠে প্রবেশের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েটের মাঠে ইউনিভার্সিদিয়েত ডে চিলির বিপক্ষে ম্যাচ চলাকালীন গ্যালারিতে সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় গত ২০ আগস্ট। লাতিন আমেরিকার ফুটবলে ইউরোপা লিগের মতো আসর কোপা সৌদামেরিকানায় শেষ ষোলোর ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। ঘটনার জেরে আসরটি থেকে আর্জেন্টিনার ক্লাবটিকে বাদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সাউথ আমেরিকা ফুটবলের গভর্নিং বডি থেকে সিদ্ধান্ত আসে ইন্ডিপেন্ডিয়েট আসরে খেলতে পারবে না।

সেদিনের ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর এসেছিল। ১০০ জনের বেশি সমর্থককে আটকও করেছিল আর্জেন্টিনা পুলিশ। ১-১ সমতায় থাকা ম্যাচ তখন বাতিল হয়। যার পরপরই লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ঘটনার তদন্ত শুরু করে।

কনমেবল জানিয়েছে, ‘অ্যাথলেটিকো ইন্ডিপেন্ডিয়েটকে ভবিষ্যতের আসর ব্যতিরেখে শুধু এবারের আসর থেকে বাদ দেয়া হয়েছে।’

Banglabid

আর্জেন্টিনার ক্লাবটিকে ঘটনার দায়ে আড়াই লাখ ডলার জরিমানাও গুণতে হচ্ছে। তাদের পরের সাত ম্যাচে দর্শক থাকতে পারবে না গ্যালারিতে।

শাস্তির পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে চিলির ক্লাবটিকেও। জরিমানা গুণতে হচ্ছে দুই লাখ সত্তর হাজার ডলার। আহত সকল সমর্থককে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউনিভার্সিদিয়েত ডে চিলিইন্ডিপেন্ডিয়েটকোপা সৌদামেরিকানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT